Skip to content


Product Aftercare

Window illustrations showing numerical relationship to the copy aside

আপনার বাসস্থানের জানালা - জানালার যত্ন নেয়া এবং

তা খোলা ও লাগানো সম্পর্কে একটি নির্দেশিকা

জানালা সাফ করা

জানালার মূল চেহারা বজায় রাখার জন্য পি.ভি.সি.ইউ (PVC-U) জাতীয় জানালা নির্দিষ্ট সময় পর পর সাফ করতে হয়৷ কতদিন পর পর সাফ করবেন তা নির্ভর করে আবহাওয়ার অবস্থার উপর৷ তবে একটি সাধারণ নিয়ম হলো গ্লাস সাফ করার সময় জানালার ফ্রেইমও সাফ করে নেয়া৷

একটি পরিষ্কার কাপড় এবং বাসন কোষন সাফ করার জন্য যে ঘনত্বের সাবানের পানি ব্যবহার করা হয় সেই ঘনত্বের সাবানের পানি দিয়ে সাফ করাই উত্তম৷ শুকনো বা আধা-শুকনো কাপড় দিয়ে কখনোই জানালা মুছবেন না৷ এতে জানালায় আঁচড়ের চিহ্ন পড়ে যেতে পারে৷

জানালার ভিতরের দিক সাফ করার পর প্রয়োজন হলে আসবাবপত্র ঝকঝকে করার সিলিকন পলিশ দিয়ে পলিশ করে নিতে পারেন৷

বিশেষ বিশেষ অবস্থায় সাফ করা

যদি জানালার কোথাও মাত্রাতিরিক্ত ময়লা জমে থাকে, তাহলে তা উপরের পদ্ধতি অনুসরণ করে সাফ করবেন৷ যদি এমন কোনো অদৃশ্য ময়লা থেকে যায় তাহলে তা হালকা পলিশহীন (নন-স্কোরিং) ক্রিম দিয়ে সরিয়ে নিয়ে ধুয়ে নেবেন৷

শক্ত খসখসে পদার্থ দিয়ে জানালা সাফ করবেন না৷ এতে জানালায় আঁচড়ের দাগ পড়ে যেতে পারে৷ বিশেষ করে স্টিলের উড প্যাড দিয়ে সাফ করা এড়িয়ে চলবেন৷ স্টিলের উল প্যাড জানালায় চিরস্থায়ী দাগ ফেলে দিতে পারে৷

গ্লাস

প্রচলিত আদর্শ উইন্ডো ক্লিনার দ্রব্য দিয়ে গ্লাস সাফ করা প্রয়োজন৷

জানালার রক্ষণাবেক্ষণ

জানালার কব্জায় হাল্কা করে সেলাইর মেশিনের তেল লাগাবেন৷ কব্জা এডজাস্ট (মানানসই) করার জন্য কালো রং এর কব্জার ব্লকের পিতলের স্ক্রুটি ঘুরিয়ে এডজাস্ট করে নেবেন৷

জানালার হাতল

জানালার হাতলের জন্য ন্যূনতম পরিমাণ যত্ন নেয়ার প্রয়োজন হওয়ার কথা; তবে হাতল শক্ত হয়ে গেলে অল্প পরিমাণে সেলাইর মেশিনের তেল লাগাবেন৷

জানালা খোলা ও লাগানোর নিয়ম

জানালা খোলার সময় হাতলের বোতামটিতে চাপ দিন (1)৷ বোতামে চাপ দেয়ার পর হাতল ঘুরবে৷ বন্ধ করার সময় হাতল ঘুরিয়ে ক্লৌজড (closed) বরাবর নিয়ে আসুন৷ এতে বোতামের তালা আপনাআপনি লেগে যাবে (2)৷ জানালাগুলোতে রাত্রিকালীন বায়ু চলাচলের পথও রয়েছে৷ বায়ু চলাচলের পথ খুলতে হলে উপরের নিয়ম অনুসারে জানালা খুলে প্রায় 1/2 ইঞ্চি ফাঁক করে নিন৷ তারপর হাতল ঘুরিয়ে নিয়ে এই অবস্থানেই জানালা তালাবদ্ধ করুন৷ এতে জানালা স্থায়ী ভাবে তালাবদ্ধ থাকা অবস্থায় বাতাস চলাচল করবে (3)৷

এগ্রেস হিনজেস (এগ্রেস কব্জা) লাগানো জানালাঃ সব সাইড-হাং জাতীয় জানালায় এমন ভাবে কব্জা লাগানো থাকে যাতে ভিতর থেকেই জানালা সাফ করা যায়৷ জানালা পুরোপুরি খুলে নিলে তা এমন ভাবে অবস্থান করবে যে, বাসস্থানের ভিতরে থেকেই জানালার বাহিরের দিক সাফ করা যাবে (4)৷ কব্জাগুলোতে ইমার্জেন্সি এগ্রেস (Emergency Egress - জরুরী অবস্থায় বেশি করে খোলার) সুবিধাও রয়ছে৷ ইমার্জেন্সি পরিস্থিতিতে জানালা সম্পূর্ণরূপে খুলে দেবেন৷ তারপর জানালায় ঠেলা দিলে তা সর্বাধিক পরিমাণে খুলে যাবে (5)৷ ব্যবহারের পরে জানালা আপনাআপনি তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে৷

Illustration of a Norfolk Frames door

আপনার বাসস্থানে সিটি কালেকশন (City Collection) নামের অতি উঁচু মানের এক ধরনের দরজা লাগানো হয়েছেI সামান্য সতর্কতার সাথে দরজাগুলো ব্যবহার ও পরিষ্কার করলে অনেক বছর এগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না৷

দরজাগুলোর সমস্যামুক্ত আয়ুষ্কাল নিশ্চিত করার জন্য নিচে কিছু পরামর্শ দেয়া হলো

করবেন – যে কোনো ধরনের ক্লিয়ার (স্বচ্ছ) লিকুইড গ্লাস ক্লিনার দিয়ে নিয়মিত ভাবে দরজার গ্লাস পরিষ্কার করবেন৷

করবেন না – কোনো ধরনের পেইস্ট বা ক্রিম ক্লিনার ব্যবহার করবে না৷

করবেন – হাল্কা গরম পানিতে সাবান মিশিয়ে দরজার উপর থেকে নিচ পর্যন্ত ধৌত করবেন এবং তারপর মুছে শুষ্ক করে নেবেন৷

করবেন না – কোনো ধরনের ব্লিচ ব্যবহার করবেন না৷

করবেন – দরজার কব্জা ময়লা ও ধূলাবালি মুক্ত রাখবেন৷

করবেন না – ময়লা ও ধূলাবালি সাফ করার জন্য কোনো ধরনের সলভেন্ট (দ্রাবক) বা গ্লু (আঠালো পদার্থ) ব্যবহার করবেন না৷

বছরে একবার কব্জাগুলোতে হাল্কা তেল লাগিয়ে নিতে পারেন৷

করবেন – দরজাগুলোতে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন৷ এগুলোর ত্রুটির বিপরীতে 10 বছরের গ্যারান্টি রয়েছে৷

করবেন না – কোনো ধরনের শিরিষ কাগজ বা পরিষ্কার পরিচ্ছন্নতার দ্রব্য ব্যবহার করবেন না৷

নতুন দরজাগুলোর ব্যবহার প্রণালী
সামনের দরজা তালা মারতে হলে
  • দরজার পাল্লা টেনে লাগিয়ে নিন এতে তালার খিল লেগে যাবে৷ তারপর হ্যান্ডল (হাতল) উপরের দিকে চেপে ধরে চাবি ঢুকিয়ে নিন এবং চাবি একবার ঘুরিয়ে নিন৷
তালা খুলতে হলে
  • চাবি ঢুকিয়ে একবার ঘুরিয়ে নিন৷ হ্যাণ্ডেল নিচের দিকে সম্পূর্ণরূপে চেপে ধরুন, তারপর চাবি ঘুরিয়ে নিয়ে দরজা খুলে নিন৷
পিছনের দরজা
তালা মারতে হলে
  • হ্যান্ডল (হাতল) উপরের দিকে ঘুরিয়ে/চেপে ধরে চাবি ঢুকিয়ে নিন এবং চাবি একবার ঘুরিয়ে নিন৷
তালা খুলতে হলে
  • চাবি ঢোকান, চাবি একবার ঘুরিয়ে নিয়ে তা বের করে নিন, হ্যান্ডল সম্পূর্ণরূপে নিচের দিকে টেনে নিন৷
খিল সচল না হলে
  • আবারো চাবি ঢোকান এবং চাবি ঘুরিয়ে নিয়ে খিল উঠিয়ে নিন৷

সব ধরনের তালায়ই মাঝেমধ্যে তেল লাগানোর সুপারিশ করা হয়৷